MARADONA → SABELLA → SAMPAOLI → SCALONI: 2010 থেকে 2026—Argentina কীভাবে শেষ পর্যন্ত Messi-কে ব্যবহার করতে শিখল

Messi-র Argentina career নিয়ে আমার একটা observation আছে।

Argentina-র সমস্যা কখনও world-class footballer-এর অভাব , এইটা ছিল না। Tevez, Agüero, Higuaín, Di María থেকে পরবর্তীতে De Paul, Lautaro, Álvarez, Enzo, Mac Allister—talent সবসময়ই ছিল।

সমস্যাটা ছিল আরও complicated—

Lionel Messi-র মতো positionally unique footballer-কে national-team structure-এর মধ্যে কোথায় এবং কীভাবে ব্যবহার করলে তাঁর maximum version পাওয়া যাবে?

কারণ Messi traditional winger নন।

Traditional No.10-ও নন।

Pure striker নন।

আবার শুধু playmaker বললেও তাঁর game-এর অর্ধেক বলা হয়।

তিনি একই ম্যাচে right half-space creator, false 9, deep playmaker এবং final-third scorer—সবকিছু হতে পারেন।

তাই Messi-কে XI-তে জায়গা দেওয়া সহজ।

Messi-র চারপাশে coherent geometry তৈরি করাটাই কঠিন।

Maradona, Sabella, Sampaoli এবং Scaloni—এই সমস্যার চাররকম উত্তর দিয়েছিলেন।

আর 2010 থেকে 2026 পর্যন্ত Argentina-র tactical evolution-টা আমার কাছে অনেকটাই Messi-কে ধীরে ধীরে বুঝতে শেখার ইতিহাস।



MARADONA 2010 — attacking talent ছিল, কিন্তু spacing ছিল না

2010 Argentina-কে আজও অনেকে নাম দেখে বিচার করেন।

Messi, Tevez, Higuaín, Di María, Agüero, Verón, Mascherano…

কাগজে ভয়ঙ্কর।

কিন্তু football নাম দিয়ে নয়, space occupation এবং role distribution দিয়ে চলে।

Maradona-র Argentina-য় Messi central freedom পেলেও তাঁকে অনেক সময় ball পাওয়ার জন্য midfield-এর দিকে অনেকটা নিচে নামতে হতো।

এখানেই structural problem।

Messi যদি first progression-এ সাহায্য করতে নিচে নামেন, তাহলে final third-এ তাঁকে কে receive করাবে?

আর Messi যদি creator হওয়ার জন্য নিচে থাকেন, তাঁর movement-এ তৈরি হওয়া space কে attack করবে?

Higuaín vertical reference দিতে পারতেন।

কিন্তু Tevez-এর natural tendency-ও ছিল ball-এর কাছে আসা, central zone-এ ঢোকা এবং combination করা।

ফলে অনেক সময় movement হয়ে যেত—

Messi ↓
Tevez ↓
ball ↓

যেখানে ideally দরকার—

Messi ↓
runner ↑
defensive line ↓

Messi opposition midfield-কে নিজের দিকে টানবেন, আর তাঁর সামনে কেউ defensive line-কে পিছনের দিকে ঠেলে দেবে।

এটাই complementary movement।

2010-এ সেই coordination consistent ছিল না।

তার সঙ্গে width এবং transition protection-এর সমস্যাও ছিল।

Di María width দিতে পারতেন, কিন্তু overall attacking structure Messi-র movement অনুযায়ী automatically reshape করত না।

আর এত attacking player সামনে রাখার পরে possession হারালে Mascherano-র সামনে enormous territory তৈরি হতো।

Germany-র বিরুদ্ধে এই structural fragility নির্মমভাবে expose হয়েছিল।

আমার কাছে তাই 2010-এর সমস্যা Messi-র position-এর চেয়ে বেশি ছিল—

Messi-র চারপাশের distances।

Players ছিল।

Ecosystem ছিল না।



SABELLA 2014 — প্রথম serious balance

Sabella-র প্রতি আমি এই জায়গায় অনেক বেশি sympathetic।

কারণ তিনি fundamental একটা জিনিস বুঝেছিলেন—

Messi-কে freedom দিতে হলে বাকিদের structure দিতে হবে।

2014 Argentina তাই 2010-এর মতো chaotic attacking side ছিল না।

Mascherano defensive anchor।

Biglia positional discipline।

Di María progression + carrying + verticality।

Full-backs তুলনামূলক controlled।

Centre-backs protected।

অর্থাৎ Messi-র নিচে একটা stable platform তৈরি হলো।

ফলে তাঁকে প্রতিটা possession-এ deep midfield থেকে attack বানাতে হচ্ছিল না।

কিন্তু Sabella system-এর একটা limitation ছিল।

Team defensively stable হলেও attacking creation অনেক সময় Messi এবং Di María-র উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে যেত।

একভাবে বললে—

Defensive structure ছিল collective।
Attacking genius ছিল concentrated।

এখানেই Di María এত গুরুত্বপূর্ণ।

তিনি ছিলেন Messi ছাড়াও দ্বিতীয় progression source এবং দ্বিতীয় destabiliser।

তিনি ball carry করে একটা defensive line eliminate করতে পারতেন।

Messi-র opposite side attack করতে পারতেন।

Transition-এ Argentina-কে নিজে 30–40 metre এগিয়ে দিতে পারতেন।

তাই 2014 World Cup-এর শেষদিকে Di María-র absence শুধু “একজন world-class player নেই”—এতটা simple ছিল না।

Argentina হারিয়েছিল একটা alternative progression mechanism।

Final-এ Lavezzi-র width এবং running Germany-কে stretch করছিল। পরে Argentina আরও centrally oriented হয়ে যাওয়ায় Germany-র defensive task তুলনামূলক সহজ হয়।

তাই Sabella Messi-কে protect করেছিলেন।

কিন্তু Scaloni পরে যেটা করবেন—

width + depth + progression + pressing compensation + multiple connectors

—এই পুরো package তখনও তৈরি হয়নি।



SAMPAOLI 2018 — Messi-centric হওয়ার চেষ্টা, কিন্তু Messi-compatible নয়

2018 আমার কাছে সবচেয়ে interesting tactical failure।

কারণ Sampaoli-র ideas theoretically modern ছিল।

High line।

Aggressive pressing।

Build-up from the back।

Full-backs high।

Positional occupation।

Players between lines।

শুনতে perfect।

কিন্তু একটা system modern হলেই সেটা Messi-compatible হয় না।

এটাই 2018-এর সবচেয়ে বড় lesson।

Messi positional freedom পেলেন, কিন্তু তাঁর চারপাশের relationships stable ছিল না।

Formation বদলাচ্ছে।

Personnel বদলাচ্ছে।

এক ম্যাচের automatisms পরের ম্যাচে থাকছে না।

Messi-র মতো player-এর জন্য এটা গুরুত্বপূর্ণ।

তিনি scan করার পরে যদি আগে থেকেই জানেন—

runner কোথায় থাকবে,

No.9 কোন centre-back-কে pin করবে,

width কে দেবে,

পিছনে rest-defence কোথায় থাকবে—

তাহলে তাঁর decision-making আরও দ্রুত হয়।

2018-তে সেই predictability ছিল না।

আরেকটা contradiction ছিল pressing-এ।

আপনি high press করবেন।

কিন্তু Messi-কে যদি attacking actions-এর জন্য energy conserve করান, তাহলে তাঁর pressing workload কে compensate করবে?

Scaloni পরে Álvarez এবং midfield runners দিয়ে এই প্রশ্নের উত্তর দেবেন।

2018 Argentina সেটা consistently করতে পারেনি।

ফলে possession হারালে team অনেক সময় vertically stretched হয়ে যেত।

Attackers সামনে।

Midfield মাঝখানে।

Defenders high line-এ enormous space defend করছে।

France-এর বিরুদ্ধে 4-3 ম্যাচটা তার extreme example।

Messi freedom পেয়েছিলেন।

কিন্তু freedom without supporting structure অনেক সময় freedom নয়— isolation।



SCALONI — এখানেই philosophy বদলে গেল

Scaloni-র সবচেয়ে বড় tactical intelligence আমার কাছে কোনও নির্দিষ্ট formation নয়।

বরং—

তিনি Messi-কে formation-এর মধ্যে force করেননি। Formation-কে Messi এবং match-context অনুযায়ী বদলেছেন।

Argentina 4-3-3 খেলেছে।

4-4-2 খেলেছে।

4-4-1-1 খেলেছে।

Midfield diamond ব্যবহার করেছে।

Netherlands-এর বিরুদ্ধে back-five structure-ও নিয়েছে।

কিন্তু Messi-র fundamental ecosystem ভাঙেনি।

কারণ Scaloni system-কে formation হিসেবে নয়, functions-এর distribution হিসেবে দেখেছেন।



১. Messi কোথায় ball পাবেন?

আগের Argentina-য় Messi অনেক সময় centre-backs-এর সামনে পর্যন্ত নেমে ball collect করতেন।

Scaloni ideally first progression অন্যদের হাতে দিলেন।

Enzo → progression + circulation
Mac Allister → connection
De Paul → right-sided support

ফলে Messi বেশি receive করতে পারেন opposition midfield-এর পিছনে।

Differenceটা enormous।

Messi receiving in front of midfield → defence এখনও organised।

Messi receiving behind midfield → defence-কে decision নিতে হবে।

Centre-back বেরিয়ে আসবে?

না এলে Messi turn করবেন।

বেরিয়ে এলে তার পিছনের space খুলবে।

আর ঠিক তখনই দরকার vertical runner।



২. Messi drop করলে Álvarez সামনে

এটা aged Messi system-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ relationships-এর একটা।

Messi ↓
Álvarez ↑

Messi ball-এর দিকে গেলে Álvarez ball থেকে দূরে যেতে পারেন।

Messi receive করতে নিচে নামলে Álvarez defensive line-এর পিছন attack করেন।

ফলে centre-back freely Messi-কে follow করতে পারে না।

Follow করলে পিছনে space।

না করলে Messi turn করার সময় পাবেন।

অর্থাৎ Álvarez-এর প্রতিটা run ball পাওয়ার জন্য নয়।

কিছু run-এর আসল উদ্দেশ্য—

Messi-র জন্য space manufacture করা।

এটা statistics-এ পুরোপুরি ধরা পড়ে না।



৩. Messi press না করলে Álvarez press করেন

35-year-old Messi-কে যদি opposition centre-back chase করিয়ে 90 মিনিট high press করানো হয়, তাহলে তাঁর সবচেয়ে valuable resource নষ্ট হচ্ছে—

decisive explosive actions-এর energy।

Scaloni physical workload redistribute করলেন।

Álvarez → first pressure।

De Paul → secondary pressure + coverage।

Enzo/Mac Allister → central compactness।

Messi → passing lane screen + selective pressing।

অর্থাৎ Messi defensive phase থেকে completely absent নন।

কিন্তু তাঁকে unnecessary mileage করতে হচ্ছে না।

এটা laziness নয়।

এটা energy economics।



৪. Messi-র right-side freedom-এর দাম দেন De Paul

Messi right half-space-এ free হলে traditional right winger-এর defensive tracking সবসময় পাওয়া যাবে না।

এই imbalance absorb করেন Rodrigo De Paul।

তিনি lateral shift করেন।

Molina-কে cover করেন।

Second ball attack করেন।

Transition-এ Messi-side protect করেন।

আবার possession-এ Messi-র short passing option হন।

Simplified করলে—

Messi right side attack করেন।
De Paul Messi-র right side defend করেন।

একজনের positional freedom অন্যজনের running দিয়ে financed।



৫. Messi ভিতরে, width অন্যদের

Molina।

Acuña/Tagliafico।

প্রয়োজনে Di María।

Messi-কে touchline-এ রেখে width তৈরি করার প্রয়োজন নেই।

বিশেষ করে aged Messi-র ক্ষেত্রে এটা critical।

Touchline winger হিসেবে repeated 1v1 acceleration প্রয়োজন।

Scaloni বরং অন্যদের দিয়ে pitch stretch করে Messi-কে দিলেন সবচেয়ে valuable territory—

right half-space + central pocket।

কারণ touchline-এ options প্রায় 180°।

Central/half-space-এ Messi প্রায় 360° দেখতে পারেন।

সামনে striker।

বাইরে full-back।

পাশে midfielder।

Opposite flank switch।

নিজের dribble।

Through-ball।

Shot।

Messi-র vision-এর জন্য এই geometry ideal।



৬. Enzo + Mac Allister: Messi-কে ball দেওয়া নয়, high-value ball দেওয়া

এখানে একটা difference আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়।

Messi-কে maximise করা মানে তাঁকে যত বেশি সম্ভব touches দেওয়া নয়।

বরং—

তাঁকে যত বেশি সম্ভব high-value touches দেওয়া।

নিজের centre-back-এর সামনে একটা touch আর opposition box-এর ২৫ metre সামনে দুই defensive line-এর মাঝখানে একটা touch statistically দুটোই “one touch”।

কিন্তু tactical value আকাশ-পাতাল।

Enzo progression-এর responsibility নিলেন।

Mac Allister intermediate connection দিলেন।

De Paul right-sided support দিলেন।

ফলে Messi-কে simultaneously regista + No.10 + forward হতে হলো না।

তিনি decisive zone-এর জন্য নিজের actions reserve করতে পারলেন।



৭. DI MARÍA — Messi ecosystem-এর asymmetry

Di María-কে এখানে আলাদা করতেই হবে।

কারণ Messi এবং Di María একই জিনিস করেননি।

বরং প্রায় opposite কাজ করেছেন।

Messi inside → Di María outside।

Messi ball-এর দিকে → Di María space-এর দিকে।

Messi pause → Di María accelerate।

Messi defence attract → Di María defence stretch।

একজন control।

অন্যজন disruption।

2022 final-এ এই asymmetry ভয়ঙ্কর effective হয়েছিল।

France যদি Messi-র দিকে narrow হয় → Di María left side-এ space পাবেন।

France যদি Di María-র দিকে shift করে → Messi-র central/right pocket বড় হবে।

এটাই complementary football।



2022 — SCALONI AGED MESSI-কে PROTECT করলেন না; OPTIMISE করলেন

এখানেই একটা conceptual difference আছে।

Scaloni 35-year-old Messi-কে young Messi বানানোর চেষ্টা করেননি।

তিনি প্রশ্ন করেছিলেন—

“এই বয়সের Messi এখনও পৃথিবীর আর সবার থেকে কোন কাজগুলো ভালো করেন?”

Scanning।

Positioning।

Defensive structure পড়া।

Tempo control।

Final pass।

Finishing।

Short explosive dribble।

তাহলে তাঁকে কেন 90 মিনিটের physical workload দেওয়া হবে?

বাকিদের functions সেই অনুযায়ী সাজানো হলো—

De Paul → defensive coverage + running
Álvarez → pressing + depth + CB stretching
Enzo → progression + circulation
Mac Allister → connection + off-ball intelligence
Full-backs → width
Di María → opposite-side penetration + transition carrying
Messi → scanning + positioning + creation + finishing

এটাই আমার কাছে 2022 Argentina-র architecture।



তারপর আসে 2026 — একই philosophy-র আরও extreme version

2022-এ Messi 35।

2026-এ 39।

এবার শুধু running কমানো যথেষ্ট নয়।

System-কে এমন হতে হবে যাতে—

Messi-র movement কমলেও তাঁর influence না কমে।

আর আমার কাছে এখানেই Scaloni-Messi tactical relationship আরও mature হয়েছে।

2022-এ Argentina মূলত Messi-র physical workload redistribute করেছিল।

2026-এ আরও গুরুত্বপূর্ণ হয়ে গেল Messi-র প্রতিটি action-এর value maximise করা।

এখন equation প্রায়—

Physical workload → surrounding players।
Cognitive workload → Messi।

কে press করবে?

কে recovery run করবে?

কে defensive line stretch করবে?

কে width দেবে?

কে transition carry করবে?

এসব অন্যরা করবে।

Messi-র প্রধান responsibility—

scan → space identify → receive → manipulate → decide।



39-year-old Messi-র acceleration আর শুধু তাঁর পায়ে নয়

Young Messi ball নিয়ে 30 metre carry করে তিনজনকে beat করে defensive structure ভেঙে দিতে পারতেন।

39-year-old Messi-কে প্রতিবার সেটা করতে হবে কেন?

যদি একটা pass-এই তিনজন defender eliminate করা যায়?

এটাই aged Messi-র evolution।

আগে Messi নিজে game accelerate করতেন তাঁর legs দিয়ে।

এখন অনেক সময় game accelerate করেন তাঁর decision দিয়ে।

একটা body feint।

একটা pause।

একটা disguised pass।

একটা perfectly weighted through-ball।

Physical superiority কমলেও Messi সেটা compensate করতে পারেন information superiority দিয়ে।

Defender তাঁর চেয়ে দ্রুত হতে পারে।

কিন্তু Messi যদি defender পরের দুই সেকেন্ডে কোথায় যাবে সেটা আগেই বুঝে ফেলেন, defender-এর speed advantage-এর একটা অংশ তখন irrelevant হয়ে যায়।



তাই 2026-এ proximity আরও গুরুত্বপূর্ণ

39-year-old Messi-কে isolated করা যাবে না।

তাঁর কাছে short passing option দরকার।

পাশে connector।

সামনে vertical runner।

বাইরে width।

পিছনে security।

তাহলে Messi-কে pressure থেকে বেরোনোর জন্য repeated dribble করতে হবে না।

One-touch।

Give-and-go।

Third-man combination।

Lay-off।

তারপর reposition।

অর্থাৎ তাঁর চারপাশে তৈরি হয় একটা moving support network।

Messi বেশি দৌড়ে network-এর কাছে যাচ্ছেন না।

Network Messi-র কাছে যাচ্ছে।

এই differenceটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।



2026-এর decisive assists-গুলোকেও আমি এই context-এ দেখি

39 বছর বয়সে Messi assist করছেন—শুধু এটুকু বললে আমার কাছে আসল ব্যাপারটা ধরা পড়ে না।

গুরুত্বপূর্ণ হলো কীভাবে করছেন।

এখন তাঁর game আরও বেশি নির্ভর করছে—

scanning + timing + manipulation + weight of pass-এর উপর।

Younger Messi হয়তো defender-কে beat করে আরও কয়েক metre carry করতেন।

Aged Messi অনেক সময় defender-এর body orientation দেখেই runner-কে আগেভাগে release করছেন।

অর্থাৎ তিনি opponent-কে সবসময় pace দিয়ে হারাচ্ছেন না।

তিনি opponent-কে information দিয়ে হারাচ্ছেন।



আর এখানেই 2022 এবং 2026-এর subtle difference

2022 Scaloni: Messi-র unnecessary running কমালেন।

2026 Scaloni: Messi-র unnecessary actions-ও কমালেন।

এটা আরও sophisticated।

একজন ageing footballer-কে protect করার primitive উপায় হলো তাঁকে কম দৌড় করানো।

Elite solution হলো—

তাঁকে এমন জায়গায় রাখা যেখানে কম action নিয়েই maximum damage করা যায়।

Messi হয়তো পুরো 90 মিনিট dominate করবেন না।

তার প্রয়োজনও নেই।

তিনি match-এর সবচেয়ে valuable পাঁচ-ছয়টা situation identify করবেন।

আর ঠিক সেই মুহূর্তগুলোতে game বদলে দেবেন।

এটাই aged Messi-র efficiency model।



তাই 2010 → 2026 evolution-টা আমি এভাবে দেখি

MARADONA 2010

Messi-কে ball দাও → Messi progression + creation + penetration করবেন।

SABELLA 2014

Messi-র পিছনে structure তৈরি করো → defensive stability দিয়ে তাঁর attacking freedom protect করো।

SAMPAOLI 2018

Messi-কে positional freedom দাও → কিন্তু unstable structure সেই freedom-কে অনেক সময় isolation-এ পরিণত করল।

SCALONI 2022

Messi-র physical workload redistribute করো → complementary players দিয়ে তাঁর best actions maximise করো।

SCALONI 2026

Messi-র শুধু workload নয়, প্রতিটি action-এর tactical value optimise করো → কম movement, selective positioning, high-value touches, decisive intervention।

আমার কাছে এই শেষ evolution-টাই সবচেয়ে fascinating।

কারণ Scaloni Messi-র ageing-এর বিরুদ্ধে যুদ্ধ করেননি।

Ageing-কে system design-এর parameter হিসেবে accept করেছেন।

39-year-old Messi-কে 25-year-old Messi বানানোর চেষ্টা করেননি।

বরং 39-year-old Messi এখনও কোন জিনিসগুলো পৃথিবীর প্রায় সবার চেয়ে ভালো করেন, সেটা identify করে তাঁর চারপাশের দশজনের functions সাজিয়েছেন।

এ কারণেই আমার কাছে Scaloni-র Argentina শুধু Messi-centric নয়।

আরও precise শব্দ—

MESSI-OPTIMISED।

Messi-dependent team বলে—

“Leo, ball নাও। কিছু একটা করো।”

Messi-optimised team বলে—

“Leo, তুমি ঠিক জায়গাটা খুঁজে নাও।
Ball তোমার কাছে আমরা পৌঁছে দেব।
Width আমরা দেব।
Depth আমরা দেব।
Press আমরা করব।
তোমার defensive space আমরা cover করব।
তোমার জন্য centre-back-কে আমরা সরাব।

তারপর game-এর সবচেয়ে কঠিন decision-টা তুমি নাও।”

2010 থেকে 2026—Argentina-র Messi journey-র সবচেয়ে বড় tactical evolution সম্ভবত এটাই।

তারা শেষ পর্যন্ত Messi-কে system-এর মধ্যে fit করানো বন্ধ করেছিল।

বরং Messi-র evolution অনুযায়ী system-কেই evolve করেছিল।

2022-এ Argentina Messi-র legs বাঁচিয়েছিল।

2026-এ তারা আরও বেশি করে Messi-র brain ব্যবহার করেছে।

আর একজন ageing genius-কে coach করার সবচেয়ে sophisticated পদ্ধতি সম্ভবত এটাই—

তাঁর হারিয়ে যাওয়া physical qualities ফিরিয়ে আনার চেষ্টা না করে, যে qualities বয়স এখনও কেড়ে নিতে পারেনি, সেগুলোকেই system-এর সবচেয়ে বড় weapon বানিয়ে দেওয়া।

Leave a comment